নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে শিক্ষিকার হাতের ছোঁয়ায় দূর্গা প্রতিমা



আগ্রহ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের বাড়ীতে দশ বছর ধরে মূর্তি তৈরি করে আসছেন ঈশ্বরগঞ্জের অনামিকা সরকার পিংকী(৩০)। উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামের সুভাষ সরকারের (সাবেক ইউপি সদস্য) মেয়ে পিংকী এক মেয়ে সন্তানের জননী। এবছর তিনি বড়হিত ইউনিয়নের জুগিয়াখালী মনির উদ্দিন সপ্রাবিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন। শিক্ষকতা পেশায় যোগাদান করলেও এ সুন্দর কাজটি থেকে সরে আসেননি। শিক্ষকতা এবং সংসারের কাজ করেও শখের কাজটি বাদ দেননি পিংকী। পিংকীর সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহের প্রতিমা শিল্পী জয়ন্ত ঘোষের নিকট থেকে মূর্তি বানানোর কলাকৌশল রপ্ত করেন। ছোট বেলা থেকে চারুকলার দিকে নজর না থাকলেও বিভিন্ন কারনে তা আর হয়নি। ইংরেজি সাহিত্যে লেখাপড়া করার পর শখের কাজটির উপর থেকে নজর সরে যায়নি। নিজ বাড়ীর এ মন্দিরে একজন নারী মূর্তি তৈরি করায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে মূর্তি তৈরির কাজ দেখার জন্য লোক জড়ো হচ্ছেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পিংকীর এ সাহসী কার্যক্রমকে প্রশংসাও করছেন।

অনামিকা সরকার পিংকী জানান, নিজের আগ্রহ ও পরিবারের উৎসাহে আমি মূর্তি তৈরির কাজ শিখেছি। দূর্গা মূর্তি ছাড়াও অন্য সময় পারিবারিকভাবে বিভিন্ন পূজার মূর্তি তৈরি করে থাকি। আমার স্বামী চারুকলা বিভাগের শিক্ষক হওয়ায় তার সমর্থন আমাকে আরো উৎসাহিত করছে।


Tag
আরও খবর