গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বানিয়াচংয়ে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন


 “শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যের আলোকে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।


এ উপলক্ষে বুধবার (১৮অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।


এ সময় তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে মুক্তিযোদ্ধা বিরোধীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ঘাতকদের কবল থেকে বার বার বাঁচার আকুতি জানালেও বঙ্গবন্ধুর কনিষ্ঠ্য পুত্র ছোট্র শেখ রাসেলকেও ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়।


তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধীরা মনে করেছিল ওই হত্যাজজ্ঞের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দিবে। কিন্ত তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজহান মিয়া,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাক্তার শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ জোবায়ের জসিম প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা পরিষদের ৫ম তলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের স্থানীয়ভাবে উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।


এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ১০ টায় শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Tag
আরও খবর