নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও ঝিনাইগাতী থানার পক্ষ থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অন্যান্যরা। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Tag
আরও খবর