ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : হোসনে আরা এমপি

জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য (এমপি) হোসনে আরা বলেছেন, 'যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই যারা ওঠে পরে লেগেছে। তারা ভুল পথে পা বাড়াচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের নামে কেউ নাশকতা সৃষ্টি করলে, ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছুই নেই।'

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগাম নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। যারা দেশের উন্নয়ন বোঝে না, তারাই জ্বালাও-পোড়াও ভাংচুরের পথে চলতে চায়। নৌকায় ভোট না দিলে, দেশ পিছিয়ে যাবে।'

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেকারণেই  বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, 'জামালপুর-২ ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আর উন্নয়ন মানেই শেখ হাসিনা।'

এদিন ইউনিয়নের পাঁচবাড়িয়া এবং পচাবহলা এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এমপি হোসনে আরা।

আরও খবর