সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনে ইহুদিদের আগ্রাসী হামলায় নির্বিচারে নারী শিশুকে গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার উপজেলার মার্কায মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে মিছিল শেষে সংহতি সভা অনুষ্ঠিত হয়। 

ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হকের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজীজী প্রমুখ।

বক্তারা বলেন, দখলদার ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে  নারী শিশু সহ গণহত্যা  চালাচ্ছে । তাদের এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের পণ্য বর্জনের ঘোষণা দেন। 

Tag
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৪ ঘন্টা ৩৫ মিনিট আগে