অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

রাজবাড়ী শ্রমিক লীগের সহ-সভাপতির মৃত্যু ঘটনায় র‍্যাবের হাতে আটক তিন জন।

রাজবাড়ী শ্রমিক লীগের সহ-সভাপতির মৃত্যু ঘটনায় র‍্যাবের হাতে আটক তিন জন।


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি মুন্না আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান তিন আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে জেলার কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

১৭ অক্টোবর, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর র‍্যাব-১০ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল কে এম শাইখ আক্তার।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল কে এম শাইখ আক্তার বলেন, নিহত মুন্না আজিজ মহাজনের সাথে গ্রেফতারকৃত আসামিদের পূর্ব হতে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।সেই সূত্র ধরে গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি দলীয় মিটিং শেষে বাড়ি ফিরছিলেন। গ্রেফতারকৃত শাহাদাত মণ্ডলের নেতৃত্বে আগের থেকেই ওৎ পেতে থাকা ৩২/৩৩ জন ঘটনা স্থলে অবস্থান করছিল। নিহত মুন্না আজিজ মহাজন ঘটনা স্থলে পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুড়াল ও ছেনদা দিয়ে নৃশংসভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুন্না আজিজের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। নৃশংস এই হত্যাকাণ্ড বিভিন্ন সংবাদ মাধ্যমের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করা হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চাঞ্চল্য এই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‍্যাব-১০ এর একটি অভিযাতিক দল উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এই ঘটনা প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩২ মিনিট আগে