বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লোহাগড়ায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ



নড়াইলের লোহাগড়ায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা উলামা ও ইমাম পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার সকাল ১১ টার দিকে লোহাগড়া জয়পুর ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাতামিম আল নাজাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সাফায়েত হোসেন।

এসময় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, লোহাগড়া মদিনা পাড়া মসজিদের খতিব মাওলানা মো. নুরুল্লাহ, লোহাগড়া শামুকখোলা কওমী মাদ্রাসার ভাইস প্রিন্সিবল মাওলানা আশরাফ হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান প্রমখু।

এসময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহবান জানান।


Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে