গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু

সাংবাদিক পকেটে রাখে কুতুবদিয়ার পিডিবির প্রকৌশলী

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশনের অভিযান নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিককে কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১০-অক্টোবর) দুপুরে কুতুবদিয়া (পিডিবি)র ওই প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার সাংবাদিক হাছান মাহমুদ সুজন দৈনিক পূর্বকোণ, কক্সবাজার বার্তা ও অনলাইন মাল্টিমিড়িয়া (সিবিএন) এর উপজেলা প্রতিনিধি এবং কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য।

সাংবাদিক সুজন জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে একটি খুঁটির লিখিত আবেদন আর সম্প্রতি বায়ু বিদ্যুৎ অফিসে মালামাল চুরির বিষয়ে তথ্য সংগ্রহে মঙ্গলবার দুপুরে আর'ইর কার্যালয়ে যায়।

অফিসে ঢুকামাত্র লিখিত আবেদনখানা ছিড়ে আমার মুখে নিক্ষেপ করে বলে দুদকের অভিযান পরিচালনা নিয়ে কেন নিউজ করেছি ? বিদ্যুতের সংযোগ প্রদানে বাড়তি টাকা আদায় সহ ঘুষ দাবির বিষয়ে অভিযোগ করার কারণ জানতে চেয়ে অতর্কিত ভাবে অফিসের কয়েকজন কর্মচারীসহ স্থানীয় এক দালালকে ডেকে এনে দরজা বন্ধ করে আমাকে হেনস্তা করে।

ওই সময়ে ধারণ করা একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই অডিওতে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কর্তৃক ওই সাংবাদিককে বলতে শোনা যায়, 'দুদকের অভিযান পরিচালনা নিয়ে কেন নিউজ করেছি? আমার বিরুদ্ধে নিউজ করস। পিটাইয়া পিটের চামড়া তুলে ফেলবো। চিনস তুই আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল।’

তিনি রেগে বলেন, ‘সাংবাদিকের ‘স’ চিনস? আমি সাংবাদিক পকেটে রাখি। তুই চিনস না আমাকে। তুরে আমি বেঁধে রাখবো।’

এদিকে অভিযোগের বিষয় গুলো স্বীকার করে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত বলেন, ‘ওই সময় আমি খুবই উত্তেজিত ছিলাম। এসব করা আমার উচিত হয় নি। মূলত, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নি। এছাড়া তিনি সাংবাদিক আমি চিনতাম না।’

উল্লেখ্য, গত সোমবার (২৮-আগস্ট) বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কক্সবাজার শাখার একটি টিম কুতুবদিয়া বিদ্যুৎ অফিসে অভিযান পরিচালনা করছে- এমন সংবাদ পেয়ে অপর একজন সহকর্মীকে নিয়ে ওই অফিসে যান সাংবাদিক সুজন।

Tag
আরও খবর