চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বানিয়াচংয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা



শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।


সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে পূজা পালন করবো।


শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের অডিটরিয়ামে শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নূপুর দেবের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচাজর্ (ওসি) দেলোয়ার হোসাইন।


এসময় উপস্থিত ছিলেন, ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য মাওলানা আতাউর রহমান, শাহনেওয়াজ ফুল মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল চ্যার্টাজি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।


আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ১২২ পূজা মন্ডপে ৫০০ কেজি করে ৬১ মেট্রিক টন চাল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন প্রধান অতিথি এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Tag
আরও খবর