কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

মণিরামপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন এসএম ইয়াকুব ও ফারুক হোসেন

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন মণিরামপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামীলীগের দুই নেতা। সোমবার (৩ অক্টোবর)বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রাজগঞ্জ ও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী ও মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এ সময় মন্দিরে আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ ভক্তবৃন্দের সার্বিক খোজ খবর নেন তারা। পরিদর্শনকালে এসএম ইয়াকুব আলী নিজ অর্থায়নে পূজার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।


পূজামন্ডপ পরিদর্শনকালে এসএম ইয়াকুব আলী ও ফারুক হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।


পূজামন্ডপ পরিদর্শন কালে সফরসঙ্গী ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ফজলুর রহমান, যুবলীগের শিপন সরদার, গ্রামের কাগজের প্রতিনিধি তাজ্জামূল হুসাইন, ছাত্রলীগের রিপন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর