পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

রণবীর সিংয়ের বিরুদ্ধে ফের মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 03:40:19 am

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ফের মামলা দায়ের হয়েছে।কিছুদিন আগে পেপার ম্যাগাজিনের ফটোশুটে বিবস্ত্র হয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেতা। এরপর তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়ের হয়। এবার মামলাটি হয়েছে কলকাতা উচ্চ আদালতে।


ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মামলাটি করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। ম্যাগাজিনের জন্য করা রণবীরের বিবস্ত্র ফটোশুটের ছবি যাতে পশ্চিম বাংলায় বিশেষভাবে না ছড়ায়, সেই জন্য কলকাতা উচ্চ আদালতের সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন নাজিয়া।


এদিকে সম্প্রতি আবারো রণবীর সিংকে বিবস্ত্র হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এই পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এই সংস্থা।


কাজের দিক থেকে গত সপ্তাহেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর সিং। এতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। এছাড়া ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।