নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি, দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

শেরপুরের ঝিনাইগাতীসহ দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে মেয়ে বিবাহ দেওয়ার কথা বলে বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক হয় রফিক ও রেজাউল। এসময় রফিক ও রেজাউলকে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও নতুনপাড়া গ্রামের সফিউদ্দিনের ছেলে মোঃ রফিক (৫৫) ও শেরপুর সদর উপজেলার মৃত শহিদ মিয়ার পুত্র রেজাউল করিম (৩০) দীর্ঘদিন যাবত ঝিনাইগাতীর হাটবাজারসহ বিভিন্ন হাট বাজারে মেয়ে বিবাহ দেওয়ার খরচের কথা বলে চাঁদাবাজি করে আসছে। ১১ অক্টোবর ২০২৩ বুধবার ঝিনাইগাতী বাজারের ভূমি অফিস সংলগ্ন এলাকায় ওই দুইজন ভ্রাম্যমান আদালতের হাতে আটক হয়। এসময় আটককৃত দুইজন মিথ্যা কথা বলে টাকা উত্তোলন করছে বলে স্বীকার করে। পরে তাদের প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মুচলেকায় তারা উল্লেখ করেন ভবিষ্যতে এমন মিথ্যা চাঁদাবাজি থেকে বিরত থাকবে। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

Tag
আরও খবর