নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীর গারো পাহাড়ে অবমুক্ত করা হলো উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষক

শেরপুরের শ্রীবরদীতে ৪ পাচারকারীর হাত থেকে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকটি শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকার বনের ভেতর ১৬ ইঞ্চি লম্বা ও ১৩৫ গ্রাম ওজনের তক্ষকটি অবমুক্ত করা হয়। এ সময় রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, শ্রীবরদী থানার এসআই কামরুল ইসলাম, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ অক্টোবর শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে শ্রীবরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই তক্ষকটি উদ্ধার করে। ওই সময় তক্ষকটির ক্রেতা-বিক্রেতাসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আটক ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতাকৃতরা হচ্ছে, রফিকুল ইসলাম, হারুন মিয়া, শাহীন মিয়া ও সুজন মিয়া।

Tag
আরও খবর