বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯ তম প্রয়াণ দিবসে পুলিশের শ্রদ্ধাঞ্জলি


আজ ১০ অক্টোবর ২০২৩ খ্রিঃ যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে দেশ বরেণ্য  চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯ তম প্রয়াণ দিবস পালিত হয়।

সকালে  প্রয়াত শিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আর্টক্যাম্প, সুলতান স্মরণে শিশুদের লেখা চিঠি উৎসব প্রদর্শনী, পাপেট শো, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র "আদম সুরত" প্রদর্শনী ও পালাগানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী; জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী; জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), নড়াইল; স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জনাব জুলিয়া সুকায়না; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শ্বাশতী শীল; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জুবায়ের হোসেন চৌধুরী; সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি জনাব মলয় কুমার কুন্ডু; নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জনাব আলমগীর সিদ্দিকীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। জন্মভূমি নড়াইলের 

কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে "একুশে পদক", ১৯৮৪ সালে "রেসিডেন্ট আর্টিস্ট" ১৯৮৬ সালে  "বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা"এবং ১৯৯৩ সালে  "স্বাধীনতা পদক" পেয়েছেন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়ো গ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন। চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৬৯ সালের ১০ জুলাই ‘দি ইনস্টিটিউট অব ফাইন আর্ট’ প্রতিষ্ঠা ও ১৯৮৭ সালে ‘শিশুস্বর্গ’ স্থাপিত করেন।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে