কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

প্রতিভা ও সর্বোচ্চ মেধা বিকাশের প্রত্যয়ে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ওরিয়েন্টেশন -২০২৩ অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 


        
                নরসিংদীর পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 
       ৮ অক্টোবর ২০২৩ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে পলাশ রেসিডেন্সিয়াল মডেল  কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান এর সভাপতিত্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন -২০২৩, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, নরসিংদী নবধারা শিক্ষা পরিবার এর চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক,ঘোড়াশাল নুর মহসিন গার্লস কলেজ এর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব আমিন,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
   সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে উক্ত ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানটি  দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন, নবীন বরণ  ও আলোচনা সভা এবং সন্ধ্যার পর কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মন মাতানো  সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের কালচারাল ক্লাবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি  তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করে আনন্দে মেতে উঠে। আনন্দ বিনোদনের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপনী হয়।
Tag
আরও খবর