তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পশ্চিমা পোষাকে নজর কেড়েছেন জয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2023 12:59:26 am

দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশি অভিনেত্রী হলেও কলকাতার সিনেমা নিয়েই বেশী ব্যাস্ত থকেন তিনি। সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন জয়া। সিনেমাটিকে ঘিরেই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সেখানেই বিভিন্ন ফটোশুটেও অংশ নিচ্ছেন তিনি। সেইসব ছবি ভক্তদের মাঝে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


সম্প্রতি ‘দশম অবতার’-এর এক ইভেন্টে ওয়েস্টার্ন লুকে হাজির হয়েছিলেন জয়া। কালো পোষাকের সঙ্গে অভিনেত্রীর ডার্ক রেড লিপস্টিক নজর কেড়েছে ভক্তদের। সকলেই তার রূপের প্রশংসা করেছেন। কারো মন্তব্য, ‘স্বপ্নের ক্রাশ’। কেউ লিখেছেন, ‘ছোট থেকেই পছন্দ’। কেউ আবার বলছেন, ‘জয়ার বয়স যেন থমকে গেছে’।


এর আগে হলুদ রঙের এক পোশাকে খোলামেলা রূপে ধরা দেন জয়া। সেখানে অনেকেই প্রশ্ন করেন, অভিনেত্রীর ড্রেস সেন্স নিয়ে। কেউ জিজ্ঞেস করেন, জয়ার পরিহিত এই পোশাকের নাম কী? সেই প্রশ্নের উত্তর না মিললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কতটা ভেঙেছেন এই তারকা, তারই দেখা মেলে নিয়মিত জয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মুগ্ধতা ছড়ান অনুরাগীদের মাঝে।


এদিকে মুক্তি পেয়েছে কলকাতার নির্মাতা সৃজিতের ‘দশম অবতারের’ ট্রেইলার। তবে সবার সামনে পর্দা উন্মোচন হবে ১৯ অক্টোবর। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে জয়া আহসানকে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে