নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

কিশোরগঞ্জে মাদ্রাসা সুপারের মনোনীত ব্যক্তিকে নিয়োগ দিলেন ডিজি প্রতিনিধি

 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারের ভাতিজা ও ভাতিজার স্ত্রীকে লোক দেখানো পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে মাদ্রাসায় সুপারের আপন বড় ভাই মোসলেম উদ্দিনের ছেলে আল আমিনকে নিরাপত্তা কর্মী হিসাবে ও আর এক ভাই কেতাব উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার স্ত্রী কাছনাকে আয়া পদে নিয়োগের জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় মাদ্রাসার সুপার শামসুল আলম। দুই পদের জন্য শামসুল আলমের দেয়া নামধারী কতিপয় পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে সংবাদকর্মীরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছাকে অবহিত করলে তিনি কারো কোন কথা না শুনিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে গোপনে পরীক্ষার কাজ সম্পন্ন করেন। ওই মাদ্রাসা সুপার শামসুল আলমসহ তার পরিবারের মোট ৪ জন ওই মাদ্রাসায় নিয়োগ নিয়ে পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সুপার কৌশলে সহ-সুপার পদে তার আপন জামাতা আব্দুল কাদের,আপন ছোট ভাই লুৎফর রহমান অফিস সহকারী ও নৈশ প্রহরী হিসাবে বড় ভাই আকতার হোসেনকে চাকুরী দেয় মাদ্রাসা সুপার শামসুল আলম। আবার নিরাপত্তা কর্মী হিসাবে আপন ভাতিজা ও ভাতিজা বউকে চাকুরী দেয়ার পায়তারা করছে সুপার শামসুল আলম। আর এ বিষয়ে মাদ্রাসা সভাপতি তোফাজ্জল হোসেন কিছু না জেনেই মিথ্যা তথ্য দিয়ে কৌশলে নিয়োগ পত্রে স্বাক্ষর গ্রহন করেন। পরীক্ষা কমিটিতে সুপার শামসুল আলম না থাকলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছা তার উপস্থিতিতে পরীক্ষা গ্রহন করেন।
মোটা অঙ্কের বিনিময়ে কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহকে ম্যানেজ করে এ পরীক্ষা নেয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। নিয়োগের পূর্বে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে দর কষাকষি নিয়ে সমঝোতা না হওয়ায় গতমাসের ৭ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় এবং আজ শুক্রবারের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
যাদেরকে নিয়োগ চুড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে কাছনা ও আল আমিন নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ও পত্রিকার নাম বলতেও পারেনি। কাছনাকে জিজ্ঞেস করা হলে স্থানীয় পত্রিকার যুগের আলোর নাম বলতে পারলেও দৈনিক মানবজমিন পত্রিকার স্থানে মানববন্ধন পত্রিকা বলে দেয়। একই ভাবে আল আমিনও পত্রিকার নাম মানববন্ধন বলে দেয়। এর ফলে যোগ্য প্রার্থীরা ওই প্রতিষ্ঠানে চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। ওই এলাকার আব্দুল করিম বলেন,এ নিয়োগ বাতিল না করলে আমরা প্রশাসনের ঊর্ব্ধতন কর্মকর্তাকে অভিযোগ দিব।
বাহাগিলী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শামসুল আলম বলেন, টাকা ছাড়া কি নিয়োগ এমনি হয়। আপনাদের কাজ আপনারা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহ্ কে প্রশ্ন করা হলে তিনি কোন সদূত্তোর দিতে পারেনি।
ওই মাদ্রাসার সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমি নিয়োগের বিষয় কিছু জানি না। আপনারা সুপারের সাথে কথা বলেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার (ডিজি প্রতিনিধি) মেহেরুন নেছাকে প্রশ্ন করা হয় কত টাকার বিনিময় পকেট নিয়োগ দিয়েছেন? এ বিষয়ে কোন উত্তর না দিয়ে মুখ ঢেকে গাড়িতে উঠার চেষ্টা করনে তিনি। সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি পরে জোর জবর করে গাড়ীতে উঠে বসেন এবং ফলাফল প্রকাশ না করে দ্রুত ওই মাদ্রাসা থেকে চলে যান।




Tag
আরও খবর