শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

অন্তঃসত্ত্বা নারীদের জন্য আলিয়ার পোশাক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 06:11:00 pm


◾ বিনোদন ডেস্ক


অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষ পোশাক নিয়ে এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। । নিজের এ পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন 'এডা মাম্মা'। ইতোমধ্যে নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশুট করেছেন আলিয়া।


অন্তঃসত্ত্বা নারীদের নতুন পোশাক নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন মহেশ ভাট কন্যা। সেখানে পোস্ট করে তিনি লিখেন, ‘নতুন মায়েদের জন্য অনেক ভালোবাসা নিয়ে ১৪ অক্টোবর আসছে এডা মাম্মা মেটারনিটি ওয়্যার।’ এদিকে ভিডিওতে অলিভ গ্রিন, কালো, হলুদ, আকাশিসহ বিভিন্ন রঙের মেটারনিটি পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। কখনো বেবি বাম্পে হাত দিয়ে পোজ দিয়েছেন, কখনো আবার যোগাসন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আলিয়ার পোস্ট করা এ ভিডিওর নিচে কমেন্ট করেছেন শ্বেতা বচ্চনসহ অনেক তারকা। কমেন্ট করেছেন নেটনাগরিকরাও।


আলিয়া আরও লিখেন, ‘এমনটা নয় যে আমি আগে মাতৃত্বকালীন পরার জন্য কোনো পোশাক কিনেছি। কিন্তু আমি যখন অন্তঃসত্ত্বা হলাম, তখন অভিভূত হয়ে গেলাম। এ সময় আপনি নিজেও বুঝতে পারবেন না, আগামী কয়েক মাসে আপনাকে ঠিক কেমন দেখতে লাগবে। আসল কথা হলো, এ সময়টায় পরার জন্য সঠিক পোশাক খুঁজে নেওয়া সত্যিই চাপের। আমার বিভিন্ন কথা মনে হচ্ছিল। একবার ভেবেছি যে ব্র্যান্ডের পোশাক পরি তারই কি বড় সাইজের পোশাক কিনব। আর শুধু এই সময় শরীর বদলে গিয়েছে বলে স্টাইল করব না তা তো নয়! সেসব ভেবেই অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এ পোশাক ব্র্যান্ড আনতে চলেছি।'



প্রসঙ্গত, আলিয়া ভাটের এ ‘এডা মাম্মা’ ব্র্যান্ডটির উদ্বোধন হয়েছিল দুই বছর আগেই। শিশুদের জন্য ‘এডা মাম্মা’ ব্র্যান্ডের পোশাক এনেছিলেন রণবীরঘরনি। আলিয়ার কথায়, ‘দুই বছর আগে আমি যখন বাচ্চাদের জন্য পোশাক এনেছিলাম, তখন অনেকেই আমায় প্রশ্ন করেছিলেন, আমার বাচ্চা নেই তাহলে কেন আমি শিশুদের জন্য পোশাক আনছি। আর এখন আমি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পোশাক আনছি, আশা করি কেউ প্রশ্ন করবেন না। তবে আমি বলতে চাই কেন আনছি।’


এদিকে গত এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর জুনে মা হওয়ার সুখবর জানান আলিয়া।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে