জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 29-09-2023 04:04:06 pm

অনুষ্ঠানে আলোচক ও আয়োজক সকল সদস্যবৃন্দ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর ২০২৩) সকালে বেরোবি ক্যাফেটেরিয়ায় দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার। এসময় তিনি বলেন, ভাষার সঙ্গে সাহিত্য-সংস্কৃতির একটা গভীর সম্পর্ক বিদ্যমান। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে উপনিবেশ পরবর্তী সময়ে এ অঞ্চলের সমাজ অনেকখানি বদলে গেছে। এর পেছনে সমাজের বুদ্ধিজীবী শ্রেণীর বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

সম্মেলনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ তাঁর বক্তৃতায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ কর্তৃক প্রথমবারের মতো  আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষক, শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশের গন্ডি ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, দেশ ও বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। সকালে সম্মেলন উদ্বোধনের আগে বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।

বেরোবি কলা অনুষদ আয়োজিত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ৫টি পৃথক সেশনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। 
আরও খবর