৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়



উপজেলা সদরের নতুনবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানোর অভিযোগে আব্দুল খালিক নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশ থাকায় মেঘনা বেকারিকে ৫ হাজার টাকা ও মিষ্টির কার্টুনে ওজন কম রাখায় নূরানী হোটেলকে ৫ হাজারসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, বেশি লাভের আশায় দেশের বিভিন্ন জায়গা থেকে কাঁচা কলা আড়তদাররা ট্রাকে করে এনে মজুদ করেন এবং কেমিক্যাল মিশিয়ে সেই কলা বিক্রি করেন। আমরা আজ অভিযান পরিচালনা করেছি। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে এক কলা ব্যবসায়ীকে জরিমানা করা হয়।


অন্যদিকে মেঘনা বেকারিকে নোংরা পরিবেশ ও ওজনে কম রাখায় নূরানী হোটেলে ও অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জনস্বার্থে পর্যায়ক্রমে সব বাজারেই আমরা নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রাখবো। অভিযানে বানিয়াচং থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন।

Tag
আরও খবর