মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে পুড়লো বাড়িঘর গবাদিপশু

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে পুড়লো বাড়িঘর গবাদিপশু

 

আজ (২৬ সেপ্টেম্বর)  ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এ বাহাদুরপাড়া এলাকার বাবুল ইসলামের ছেলে হুমায়ুন ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায় যে, প্রতিদিন এর মতো রাতে হুমায়ুন তার ইজিবাইকটি বৈদুতিক চার্জ দেয়।  ভোর চারটায় সময় হঠাৎ ইজিবাইক এর ব্যাটারিগুলো বিস্ফোরিত হয় এবং বিকট আওয়াজ করে। শব্দ শুনে তারা দেখে যে ইজিবাইকের ঘরে আগুন লেগেছে। এবং সেই ঘরে থাকা ২টি গরু আগুনে দগ্ধ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় বেশ কিছুক্ষন পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হুমায়ুন ইসলাম বলেন, গত রাতে হঠাৎ ৪টার সময় বিকট শব্দ হয় এবং সাথে সাথে দেখি আমার ইজিবাইকটা আগুনে পুড়ছে এবং এইখান থেকে আমার দেড় লক্ষ টাকার ২ টি গরুও আগুনে পুড়ে যায়। এতে একমুহূর্তেই আমার সব শেষ হয়ে গেলো।

হুমায়ুন ইসলামের প্রতিবেশী মিনহাজুল ইসলাম জানায়,বিকট শব্দে বাইরে এসে দেখি হুমায়ুনদের বাড়িতে আগুন। প্রাথমিক ভাবে ধারণা করি ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরিত হয়েই এ আগুনের সূত্রপাত হয়েছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনে পুরে ২টি গরু মারা যায়। যা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। 

আরও খবর