শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ডিভোর্স লেটার হাতে পেয়ে যা বললেন রাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2023 08:54:41 am

পরীমনির পক্ষ থেকে বিচ্ছেদ পত্র পাঠানোর ৫ দিন পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে ডিভোর্স লেটার হাতে পেয়েছেন শরিফুল রাজ। স্পষ্ট ভাষায় জানালেন, প্রাপ্তির খবরটি। তাই নয়, প্রাপ্তিস্বীকারের ফাঁকে প্রকাশ পেয়েছে স্বস্তির বিষয়টিও! কারণ, লম্বা সময় ধরে পরী সুতোই ঝুলে ছিলেন রাজ। 


ফলে লম্বা প্রতীক্ষার পর পরীর পক্ষ থেকে বিচ্ছেদ পত্র হাতে পেয়ে রাজ যেন স্বস্তির নিঃশ্বাস ফেললে বললেন, আমার সাবেকের পাঠানো চিঠি হাতে পেয়েছি। না এখানেই থামেননি। বরং পরীর এই চিঠি পাঠানোর সিদ্ধান্তকে সম্মান জানালেন। বললেন, ‘আলহামদুলিল্লাহ... তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’


পুত্র রাজ্যের বিষয়ে তিনি বলেন, তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।


যদিও রাজের এমন সিদ্ধান্ত জানানোর আগেই পরীমনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্যর সব দায়-দায়িত্ব-খরচ মা হিসেবে একাই বহন করবেন তিনি। যেখানে আর কোনো অংশীদারিত্ব চান না। তেমন সিদ্ধান্তের একদিন পর রাজের এমন আলাপ কতোটা আবেগ ছড়াবে পরীর পোক্ত মনে, সেটা বলা মুশকিল।


ফাঁকে শরিফুল রাজ তার শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা অনুরোধ রেখে বলেন, আশা করি আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করি।


জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাজের কাছে বিচ্ছেদ পত্র পাঠান পরীমনি। সেটি ২১ সেপ্টেম্বর নিশ্চিত করেন নায়িকা নিজেই।  


মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেলো বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে