শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সরিষাবাড়ি চাপারকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ও প্রজেক্টর চুরি।

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার রাতে স্কুলের ল‍্যাপটপ ও প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোণা সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের একটি ল‍্যাপটপ ও দুইটি প্রজেক্টর চুরি হয়েছে। 

চোরের দল বিদ‍্যালয়ের দ্বিতল ভবনের জানালার গ্রিল কেটে অফিস কক্ষের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারীর ভিতরে থাকা একটি ল‍্যাপটপ (Lenovo-b4080) ও দুইটি প্রজেক্টর নিয়ে যায়। এ সময় চোর একটি লোহার শাবল ফেলে রেখে যায়। ওই বিদ‍্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ। 

তিনি বলেন, বিদ‍্যালয়ের নীচতলায় আমি ঘুমিয়ে ছিলাম। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই বিদ‍্যালয়ের পিছন দিকে খোজ নিতে পারিনি। বুধবার সকালে অফিস কক্ষ খুলে জানালার গ্রিল কাটা দেখে প্রধান শিক্ষককে বিষয়টি জানাই। 

স্থানীয় এলাকাবাসী জানান, এই চুরির সাথে নৈশ প্রহরীর সম্পৃক্ততা থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখার জন‍্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চাপারকোণা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সাহা জানান, স্কুলের একটি ল‍্যাপটপ ও দুটি প্রজেক্টর চুরির বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানা সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।


বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি,অজয় কৃষ্ণ রায় বলেন, প্রধান শিক্ষকের মাধ্যমে ল‍্যাপটপ ও প্রজেক্টর চুরির খবর পাই এবং তাকে থানা সাধারণ ডায়েরী করার পরামর্শ দেই।


 


আরও খবর