ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো বশেমুরবিপ্রবি'র পূরকৌশল বিভাগ


নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পূরকৌশল বিভাগ। সোমবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ১১:৩০ টায় উক্ত বিভাগের ৪১৩ নং কক্ষে ষষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষকরা ও প্রবীণ শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক(সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে বরণ করে নেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান  ড. মোঃ কামরুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ ইব্রাহিম শেখ, জিহান কবির এবং অহনা আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, "সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠাকালীন থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই জায়গায় এসেছে । এটি একটি সেরা ডিপার্টমেন্ট, যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্ট এর চাহিদা সবার উপর থাকে।

এ সময় অন্য শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীরাও তাদের স্বপ্নে ঘেরা প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থী ফওজিয়া বলেন, "আজকের দিনটা আমাদের কাছে অনেক মুল্যবান এবং স্বরনীয় হয়ে থাকবে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এবং পরিশ্রমের সুফল স্বরুপ আজকে আমরা এই দিনটি পেয়েছি। আজকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন হিসেবে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল, যেই দিনে উপস্থিত শিক্ষক মহাদয় এবং বড় ভাইয়া ও আপুদের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি আমরা। আশা করছি আমরা ভবিষ্যৎ জীবনে তাদের এই দিকনির্দেশনা গুলো যথাযথ ভাবে পালন করে নিজেদের সফলতার সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো।"

Tag
আরও খবর