অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ধর্মপাশায় উদ্যোক্তার বিরুদ্ধে অভিযোগ


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিয়ান হোসেন ঋতুর বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের নামে থাকা জন্ম মৃত্যুর নিবন্ধন আইডির পাসওয়ার্ড ব্যবহার করে এবং স্বাক্ষর জালিয়াতি করে বিধি বহিরভূত ভাবে বহিরাগতদেরকে ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে জন্ম নিবন্ধন সনদ দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে পাইকুরাটি ইউনিয়নের ইউপি সচিব একে এম রুহুল আমিন এ নিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান কে কমিটির প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও।উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে আরিয়ান হোসেন ঋতু মিয়া (২৩) গত ৬/৭মাস ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই ইউনিয়নের থানুরা গ্রামের বাসিন্দা অয়াজ আলীর ছেলে। একই সঙ্গে কাজ করার সুবাদে তিনি পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবের নামে থাকা জন্ম মৃত্যুর নিবন্ধন আইডির পাস ওয়ার্ডটি সম্পর্কে অবগত ছিলেন। এই সুযোগে ওই উদ্যোক্তা আর্থিক সুবিধা নিয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবের নামে থাকা আইডি ও পাস ওয়ার্ড ব্যবহার করে এবং তাঁদের দুজনের স্বাক্ষর জালিয়াতি করে অন্য ইউনিয়ন, উপজেলা ,জেলা ও বিভাগের এবং রোহিঙ্গা নাগরিকদের কে পাইকুরাটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে বেশ কিছুদিন ধরে জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছেন বলে এলাকায় অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাবেক এক জনপ্রতিনিধির মাধ্যমে এই খবরটি জানতে পারেন স্থানীয় সাংবাদিকরা। পরে ঐ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিকরা অবগত করেন। ইউএনও বিষয়টির খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে জানানোর জন্য পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সচিবকে মুঠোফোনে নির্দেশ দেন। ইউপি সচিব ওইদিন বিকেল তিনটার দিকে তাঁর নামে থাকা জন্মমৃত্যু নিবন্ধন আইডিতে ঢুকে পরীক্ষা করে দেখতে পান যে, বহিরাগত বেশ কিছু নাম ও ঠিকানা দিয়ে পাইকুরাটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে বিধিবহির্ভূতভাবে জন্ম নিবন্ধন করা হয়েছে। পাইকুরাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিয়ান হোসেন ঋতুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাইকুরাটি ইউপি সচিব একে এম রুহুল আমিন বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব ও আমার নামে থাকা জন্ম মৃত্যু নিবন্ধন আইডিটির পাস ওয়ার্ড ব্যবহার করে এবং আমাদের স্বাক্ষর জালিয়াতি করে আর্থিক সুবিধা নিয়ে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিভিন্ন জেলার ৫০থেকে ৬০জন বহিরাগতদেরকে আমাদের ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন করিয়েছেন। তার মধ্যে রোহিঙ্গা নাগরিক ও থাকতে পারে, আমি শিউর হয়ে বলতে পারছি না। সবকিছু আমার কাছে তিনি স্বীকার করেছেন। এমনকি তিনি ভবিষ্যতে আর এমনটি করবেন না বলেও আমার কাছে অঙ্গীকার করেছেন। আমি এ ঘটনায় ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।  ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সহকারি কমিশনার (ভূমি) কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ওই উদ্যোক্তার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩২ মিনিট আগে