ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আব্দুল্লাহর সংবাদ সম্মেলন


নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল ৬ টায় দিকে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত প্রায় এক বছর যাবত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে প্রচার করছি। এর ধারাবাহিকতায় গতকাল ১৩ সেপ্টেম্বর আমি একটি গাড়ি বহর নিয়ে নড়াইল সদরের শাহবাদ হয়ে মাইজপাড়ার উদ্দেশ্যে রওনা হই। শাহবাগ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছানোর পর একদল সন্ত্রাসী অতর্কিত আমার গাড়ি, আমিসহ অন্যান্যদের উপরে হামলা চালায়। সন্ত্রাসীরা এসে আমাকে হামলার সময় অকথ্য গালাগালি দিয়ে বলতে থাকে "এখানে এমপি মাশরাফি আছে, তুই কেন আসলি " এমপি হতে পারলে আসবি। এই বলে গাড়ি ভাঙচুর ও পেটাতে থাকে। এ সময় একটি প্রাইভেট কার একটি মাইক্রোবাস সহ ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে ও প্রায় ৫০ জন বিভিন্নভাবে তাঁদের মারপিটে আহত হয়েছে। তিনি গণমাধ্যমে আরো বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বর্তমান সংসদ এর ফেসবুক কেন্দ্রিক সমর্থকগোষ্ঠী আমাকে নানারকম ভয়ভীতি কটুক্তিও মিথ্যা প্ররোচনা চালায়। বর্তমান সংসদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হতে পারবে না এটাই তাদের মূল বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শতফুল ফুটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানসিকতা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানসিকতার সাথে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিয়মান হয়েছে। এ কারণে আমাকে হত্যা চেষ্টা সহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

 এরকম পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীন বোধ করছি। লোহাগড়া নড়াইলের আপামর জনসাধারণ, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে এই অরাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমাদের অতীতের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনি 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হালিম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, নবগঙ্গাডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মোল্লা,  আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, বিএম হাসান, মোঃ বাদশা কাজী, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোজান খাঁনসহ প্রমুখ। 


আরও খবর