স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় কাজ করছে। বিশেষ করে মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক বিক্রেতা ও সেবন কারীকে প্রতিনিয়ত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে অনলাইন জুয়ার প্রতি সাবধান। আপনারা পুলিশকে ভয় পান কেন? পুলিশতো জনগণের বন্ধু,শত্রু নয়। আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন এবং সঠিক সেবা গ্রহন করুন। তাহলে সকল প্রকার অপরাধকারীদের ধরতে ও ব্যবস্থা নিতে সুবিধা হবে এসব কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম।

বুধবার সন্ধায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনগণের মাঝে এসব কথা বলেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সারোয়ার আলম,থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার।

তারা এলাকার মানুষের নিকট হতে তাদের সমস্যার কথাগুলো শুনে বলেন,আমরা আপনাদের পাশে থেকে এ উপজেলাকে একটি মাদক,জুয়া ও সকল প্রকার অপরাধ মুক্ত করে একটি মডেল থানা হিসেবে গড়তে চাই। তারপরেও সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন,সঠিক সেবা গ্রহন করুন। অনুষ্ঠানটি কিশোরগঞ্জ থানার আয়োজনে ও পুলিশ পরিদর্শক এস এম শরীফের সঞ্চালনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিট পুলিশ অফিসার রবিউল ইসলাম,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী,থানার কনষ্টবলসহ বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক ব্যাক্তি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর