বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩-এ সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী



বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী। দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগির মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন। আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাঁকে ভোট করা যাবে।


কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটো রিক্সা চালক মোঃ কুদ্দুস আলী’র বড় মেয়ে ফেরদৌসী। তাঁর মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল দূর্বলতা। ৭ বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন। শৈশব থেকেই ফেরদৌসী মূলতঃ লোকসংগীতের শিল্পী হলেও সব ধরনের সংগীত পরিবেশন করেন। সে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেই সাথে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সাথে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক এর লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকা ভুক্ত শিল্পী।  


তাঁর দরিদ্র পিতা মোঃ কুদ্দুস আলী ফেরদৌসী’র সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আই এর মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তাঁর অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে পিতা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাঁকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।


ফেরদৌসী জানান, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠ শিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জন করতে পারবো।


কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজনরা তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানান। 

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে