শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ ঢাকায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2023 04:12:16 pm

বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে আজ সন্ধ্যায় রাজধানী ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

রাত ৮টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছার পর ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং এসময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

সশস্ত্র বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ২১ বার তোপধ্বনি করা হয়।

প্রধানমন্ত্রী এ সময় ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন।  

শেখ হাসিনা ও ম্যাক্রঁ উভয়েই নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনে যোগদান শেষে আজ ঢাকায় পৌঁছেন।

১৯৯০ সালের ২০-২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোন ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রঁর দ্বিপক্ষীয় বৈঠক এবং একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তারা যৌথ প্রেস ব্রিফিং করবেন।

পিএমও অফিস থেকে বের হওয়ার আগে ম্যাক্রঁ সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন। ম্যাক্রঁঁর আজ সন্ধ্যায় তার সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত এক ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আগামীকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

ফরাসি পক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রেসিডেন্ট ম্যাক্রঁর এই সফরটি দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সম্পর্ক সুসংহত এবং ‘কিছু প্রকল্প জোরদার করা’র উপলক্ষ্য হবে।

১৯৯০ সালের শুরু থেকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে বর্তমানে ৪.৯ বিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে এবং রপ্তানির ক্ষেত্রে ফ্রান্স ৫ম দেশ। ফরাসি কোম্পানিগুলো এখন ইঞ্জিনিয়ারিং, জ্বালার্নি, এরোস্পেস ও পানি সম্পদসহ বিভিন্ন খাতে সম্পৃক্ত।

বাংলাদেশ ও ফ্রান্স আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের এই বাংলাদেশ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

আগামীকাল বিকেলে ফরাসি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে