‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

বেনাপোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

বেনাপোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হতাহত ২


যশোরের বেনাপোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ওসমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হয়। 

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী পৌর গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর ওসমান শার্শা উপজেলার উলাশি বড়বাড়িয়া গ্রামের মৃত আলী কদরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর থেকে বেনাপোলগামী লিজা পরিবহন (যশোর জ- ১১-০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (যশোর হ- ১২-১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি মোটরসাইকেল চালক ওমর ওসমান এর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটর সাইকেলের অপর যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক।নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অন্য একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরও খবর