কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শার্শায় পাওনা টাকা ফেরত চাওয়ায় বেদম মারপিটে আহত ৩

শার্শায় পাওনা টাকা ফেরত চাওয়ায় বেদম মারপিটে আহত ৩



যশোরের শার্শায় পাওনা টাকা ফেরত চাওয়ায় দেনাদারসহ পোষ্য সন্ত্রাসীরা বেদম মারপিট করে তিনজনকে আহত করেছে। 


আহতরা হলেন- শার্শা উপজেলার রামপুর গ্রামের মইজউদ্দীনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭), আরিফুল ইসলাম লাল (২৫) ও ইউসুফের ছেলে রাজু (৩৪)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় রামপুর বাজারে। 

 

আহত উজ্জ্বল বলেন, আমি একজন সার ব্যবসায়ী। গত ২৪ জুন ইউপি সদস্য সুলতান আহম্মেদ বাদশার ছেলে লতা আহম্মেদ আমার কাছে বেশ কিছু টাকা ধার চায়। আমি তাকে ৩১ হাজার টাকা সপ্তাহ খানেকের জন্য ধার দেই। 


পরে উক্ত টাকা চাহিলে বিভিন্ন প্রকার তালবাহানা শুরু করে। আমি সকালে লতার কাছে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে অনুরোধ করি। এসময় সে কিছু না বলে চলে যায়। 


পরে ইউপি সদস্য সুলতান আহম্মেদ বাদশা, তার ছেলে লতা, কাজল, মানিক এবং পোষ্য সন্ত্রাসী কামরুলের ছেলে লাইন ও মোসলেমের ছেলে তৈফিক রডসহ লাঠিশোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালালে আমার ভাই লাল ও রাজু উদ্ধারের জন্য এগিয়ে এলে তাদেরসহ আমাকে বেদম মারপিট করে। 


পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমাকে ও রাজুকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং লালের অবস্থা বেশি ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ঘটনার দিন থেকে হামলাকারীরা টাকা চাহিলে  প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমান অবস্থায় পরিবার নিয়ে সংশয়ে আছি বলে জানান ভুক্তভোগী পরিবার। 


এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর