কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

লাউয়াছড়া বন ও বাইক্কা বিলে জেলা পুলিশের সাইন বোর্ড স্হাপন

লাউয়াছড়া বনে গাড়ীর গতি নিয়ন্ত্রণে সাইনবোর্ড স্হাপন করেন মৌলভীবাজার জেলা পুলিশ। "সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন,সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার" এমন লেখা জনসচেতনতা মূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে ৫০টি স্হাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার)। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনের রাস্তায় ১টি বিলবোর্ড স্হাপন করেন।


এদিকে একই দিন সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা মূলক কয়েকটি বিলবোর্ড স্হাপন করেন। 

"বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন' ম্লান করলে রাতের আলো,পাখিরা থাকবে ভাল" এমন প্রচারণা মূলক লেখা বিলবোর্ড বাইক্কা বিলে তিনি স্হাপন করেন।


এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী, টুরিস্ট পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লাউয়াছড়া বন ও বাইক্কা বিল বণ্যপ্রাণী এবং পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দূর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় সচেতনতার জন্য বিলবোর্ড স্হাপন করা হয়েছে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।

Tag
আরও খবর