বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

লোহাগাড়ায় ইভটিজার আটক ও কারাদন্ডে দন্ডিত।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম -লোহাগাড়া) :-সাধারণত কোন নারী বা কিশোরীকে তার স্বাভাবিক চলাফেরা বা কাজ কর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ভয় দেখানো, তার নাম ধরে ডাকা এবং চিৎকার করা, বিকৃত নামে ডাকা,কোন কিছু ছুড়ে দেওয়া,ব্যক্তিতে লাগে এমন মন্তব্য করা,  যোগ্যতা নিয়ে টিটকারি করা, তাকে অহেতুক হাস্যরসের উদ্রেক করা, রাস্তায় হাটতে বাধা দেওয়া, অশ্লীল ভাবে প্রেম নিবেদন করা, ইত্যাদি সবই ইভটিজিং এর সংজ্ঞায় পড়ে। আর যারা এসব কুকর্ম করে তারাই ইভটিজার।  আজ এমন এক ইভটিজারকে জনতা আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আজ ৭ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯.০০ টার সময় লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ায় পথে রাজা মিয়া (২৪) নামে এক বকাটে যুবক পথরোধ করে এবং জোর করে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে। ছাত্রীটি তখনই দৌড়ে পালিয়ে যায় এবং বাড়ীতে গিয়ে অভিভাবককে ঘটনাটি খুলে বলে। পরে স্থানীয় জনতা কতৃক ইভটিজার রাজা মিয়া আটক হয় এবং তাকে স্কুল অফিসে নিয়ে আসা হয়। স্কুল কতৃপক্ষ ইউ এন ও মহোদয়কে বিষয়টি ফোনে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত স্বাক্ষীগনের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আটককৃত রাজা মিয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী গ্রামের বাসিন্দা।  পেশায় সে একজন রিক্সা চালক। দন্ড কার্যকর করার জন্য  তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আরও খবর