কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগরে ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক  বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

   বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির মাঠ প্রাঙ্গণে ২০৭৪ বোতল মদ, ৯৬২১ বোতল ফেন্সিডিল, ৭২৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লিটার বাংলা মদ, ১ বোতল বিয়ার, ০.১০০ কেজি তামাক, ৬৫৭৬৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১.৮০০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৬ প্যাকেট ভারতীয় ব্লাক হুইস্কি রুলার চাপা দিয়ে ও পুড়িয়ে ধ্বংস করা  হয়।

 নীলডুমুর ১৭ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমামের সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল আহসান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী সহ নীলডুমুর ব্যাটালিয়নের সদস্য বৃন্দ।


Tag
আরও খবর