কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ডোমারে দুই হোটেল মালিককে জরিমানা

সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কর্মকাণ্ডের জন্য নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।

মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কর্মকাণ্ডের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় পাঙ্গা চৌপথী বাজারের মা হোটেলের মালিক মোঃ নুরুজ্জামানকে ১০ হাজার টাকা ও দুলাল হোটেলের মালিক মোঃ দুলালকে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

Tag
আরও খবর