বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক। দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা

বেরোবিতে ইতালীয় চলচ্চিত্র প্রদর্শনী

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-09-2023 06:07:31 pm

বাংলাদেশস্থ Ambasciata d'Italia a Dhaka - Embassy of Italy in Dhaka সহযোগিতায় এবং IAFM - International Academy of Film and Media এর আয়োজন ও এবং Film & Art Society, BRUR - FLAS - এর সার্বিক তত্ত্বাবধানে ইতালীয় সিনেমার বিশেষ প্রদর্শনী ৬ষ্ঠ তম Fare Cinema Bangladesh 2023 আজ ৪ সেপ্টেম্বর ২০২৩ রোজ সোমবার বিকাল ৫ ঘটিকা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।


অনুষ্ঠানে IAFM - International Academy of Film and Media নির্বাহী পরিচালক বিবেশ রায়, Film & Art Society, BRUR – FLAS এর সভাপতি রাতুল বসাক এবং ছাত্র উপদেষ্টা শাওন আহমেদ মুরাদ এর স্বাগত ও শুভেচ্ছা বক্তবের পর শুরু হয়েছে চলচ্চিত্র পন্ডিত অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের ধারণকৃত বিশেষ বক্তৃতা Art of Watching Cinema। তারপর ছিলো ধারাবাহিক ইতালীয় চলচ্চিত্র প্রদর্শনী। 


চলচ্চিত্র প্রদর্শনীর জন্য যেসকল চলচ্চিত্র ছিলো তাদের নামঃ


১. HIS NAME WAS CARGO (LO CHIAMAVANO CARGO)

Italy 2021 ‐ Fiction ‐ 15’


২. A CONSPIRACY MAN (IL BARBIERE COMPLOTTISTA)

Italy 2022 ‐ Fiction ‐ 19’15”


৩. ANANDA

Italy 2020 ‐ Documentary ‐ 60’


ইতালীয় সিনেমার এই বিশেষ প্রদর্শনী ৬ষ্ঠ তম Fare Cinema Bangladesh 2023 স্বশরীরে অনুষ্টিত হবে সারা বাংলাদেশের ১০ বিশ্ববিদ্যালয়ে।


অনুষ্ঠানে IAFM এর নির্বাহী পরিচালক বিবেশ রায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনে আমি সত্যই আনন্দিত। শিক্ষার্থীদের এমন উপস্থিতি এবং সিনেমা দেখার প্রতি এমন আগ্রহ দেখে আবারো এই বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে কাজ করার চেষ্টা করবো।


FLAS - এর সভাপতি রাতুল বসাক বলেন, FLAS সর্বদা চেষ্টা করেছে বেরোবির শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে। সিনেমা প্রদর্শন থেকে শুরু করে বেরোবির শিক্ষার্থীদের নিয়ে শর্ট ফিল্ম তৈরি করার চেষ্টা আমরা করছি। বেরোবিকে বাংলাদেশ তথা বিশ্বে সকলের সামনে ইতিবাচকভাবে তুলে ধরতে আমরা সর্বদা চেষ্টা করি। 


বেরোবিতে এমন প্রদর্শনী দেখে নবাগত বেরোবির ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমি এই প্রথম এইরকম চলচ্চিত্র প্রদর্শনী দেখেছি। ইতালীয় সিনেমাগুলো দেখে তাদের কালচার সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন আবারো হোক এইটাই চাই। 


উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো - বিখ্যাত ইউরোপীয়ান সিনেমা পোর্টল ‘সিনেইউরোপা’ জনপ্রিয় বাংলাদেশি সংবাদপত্র ‘আজকের পত্রিকা’, সাপ্তাহিক ইংরেজী পত্রিকা ‘ব্লিটস’, জনপ্রিয় রেডিও চ্যানেল ‘ঢাকা এফএম’ ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘দীপ্ত টেলিভিশন’।

Tag
আরও খবর