রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ঈশ্বরগঞ্জে প্রস্তাবিত আইসিটি ভবন নির্মাণে বাঁধা প্রদানের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২ যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 03-09-2023 10:41:54 am

গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ওরিয়েন্টেশন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয়টি অনুষদভুক্ত ২২টি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 



নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নবাগত শিক্ষার্থীদের কাছে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করেন তিনি। 



এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ধাপে কাজ করবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে র‍্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা, সব বিভাগে নির্দেশনা প্রদান ও প্রক্টরিয়াল টিমের টহল বজায় থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম। 


তিনি বলেন, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত। কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর