কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

জয়পুরহাট ডিবি পুলিশের অভিযানে টাপেন্টাডল ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে নিষিদ্ধ ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার (২রা সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে  আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের নিশির মোড় বনমালী পাড়ার শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), নিশির মোড় বামনকুন্ডার সাজু মিয়ার ছেলে ইমন হোসেন (২১), বুলুপাড়ার শহিদুলের ছেলে মিঠুন হোসেন সৌরভ (২৭) ও কাশিয়াবাড়ি কবিরাজপাড়ার ময়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন বিজলু (৩২)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর