কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বহুদিন প্রতিক্ষার পরে পলাশে চির চেনা ৯১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে বহুদিন প্রতিক্ষার পরে চির চেনা ৯১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠান পালিত হয়েছে। 


০১ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার জিয়াউল হক ও মঞ্জুর হোসেন খানের প্রচেষ্টায় বহুদিন প্রতিক্ষার পরে পলাশের বিভিন্ন স্কুলের চির চেনা ৯১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠান পালিত হয়েছে। পলাশ টেক্সটাইল এ-র সত্ত্বাধিকারী জিয়াউল হক জিয়ার বাগান বাড়িতে দিবারাত্রি চলে চির চেনা ৯১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভোজ। জনতা আদর্শ বিদ্যাপীঠ,সমবায় আদর্শ বিদ্যানিকেতন,পলাশ পাইলট উচ্চ বিদ্যালয় সহ পলাশের বেশ কয়েকটি স্কুলের বন্ধুরা উক্ত চির চেনা ৯১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

       উক্ত মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পলাশ টেক্সটাইল এ-র সত্ত্বাধিকারী জিয়াউল হক জিয়া, লন্ডন প্রবাসী বন্ধু দেলোয়ার হোসেন খোকন, নরসিংদী জেলা বার কাউন্সিল এ-র দুইবার নির্বাচত সাধারণ সম্পাদক এড. লুৎফর রহমান তারেক, নরসিংদী জেলা জাতীয় পার্টির নেতা মঞ্জুর হোসেন খান, ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম রুমেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এর বিশিষ্ট ডাক্তার প্রফেসর সমরেশ মজুমদার, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশ সাহিত্য সংসদ সদস্য উদীয়মান কবি মিনার হোসেন খান কাজল, নরসিংদী ব্রাহ্মণদী কে কে এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন, ঢাকা এ বি ব্যাংকের সিনিয়র ম্যানেজার এমারত হোসেন ফকির, জনতা জুট মিলের উর্ধ্বতন কর্মকতা সাইজুল হোসেন খান, পলাশের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম রিপন, সফিকুল হোসেন কাজল,বুলবুল হোসেন, সফল উদ্যোক্তা 

এনামুল হক আরিফ সহ বিভিন্ন পেশাজীবি বন্ধুরা উপস্থিত হয়ে মিলনমেলা সুন্দর ও সফল করে তুলেছেন। 

    বহুদিন প্রতিক্ষার পরে চির চেনা ৯১ ব্যাচের বন্ধুরা মিলনমেলা ও আনন্দ ভোজ অনুষ্ঠানে উপস্থিত ও একত্রিত হতে পেয়ে সবাই আনন্দিত ও উৎফুল্ল প্রকাশ করেন। দিবারাত্রি মিলনমেলা অনুষ্ঠানে সকল বন্ধুরা তাদের ছাত্র জীবনের স্মৃতি বিজারিত দিনের কথা স্মৃতিচারণ করেন।

আলাপচারিতার ফাকে ফাকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন ও গ্রহণ করেন। রাত ১০ টায় আনন্দ ভোজ শেষে পুনরায় আলাপচারিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এমন মিলনমেলা প্রতি বছর করা হবে সেই আশা ব্যক্ত করে সবাই আনন্দঘন পরিবেশে মিলনমেলার বর্ণাঢ্য আয়োজন সমাপনী করে অনুষ্ঠানের আয়োজক বন্ধু জিয়াউল হক জিয়াকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাগান বাড়ি থেকে বিদায় নিয়ে যার যার গন্তব্যের উদ্দেশে রওনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



Tag
আরও খবর