দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত

কচুয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেলিম মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কের হাটমুড়া কালিমন্দির ব্রীজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া উপজেলার পনশাহী জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার স্ত্রী কাজল রেখাকে আশংকাজনক অবস্থায় সাচার রেনেসাঁ প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩০-৫৪০৪) যোগে বাড়ি ফিরছিলেন। হাটমুড়া নামক স্থানে আসলে বিপরীত থেকে আসা ঢাকাগামী সুরমা বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৬৫৫) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সেলিম মিয়া।

কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমাবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও খবর