শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

মির্জাগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে স্থানীয় আওয়ামী লীগ। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার কিচলু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, সদস্য এ্যাডভোকেট শাহিন জামান, মহিলা আ'লীগের সভাপতি মাহাবুবা মোর্শেদা রানু, মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাবলু প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ আলী আশরাফ তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দেশ অনেক এগিয়ে গেছে। সড়ক যোগাযোগে অভূতপূর্ব সাফল্য এনেছে শেখ হাসিনার সরকার। যার ফলে ঢাকা থেকে যে কেউ এখন অনায়াসে মাত্র কয়েক ঘণ্টায় পটুয়াখালীসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসতে পারছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ফোরলেন রাস্তার কাজ চলছে। সেটি কমপ্লিট হলে পায়রা সমুদ্রবন্দর হবে ঢাকার ব্যবসায়ীদের কাছে অন্যরকম দৃষ্টান্ত।

ইতিমধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় সাড়ে ১২শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযোগ দিচ্ছে। এসবই হচ্ছে শেখ হাসিনার অবদান।মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলকে অন্যদৃষ্টিতে দেখে, যে কারণে এই অবহেলিত অঞ্চল এখন সারাদেশের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাই আগামী নির্বাচনে তাকে আবার বিজয়ী করতে হবে।

আরও খবর