কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগরে জলবায়ু সংকট সন্ধানে যুব কপের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে জলবায়ু সংকট সন্ধানে যুব কপের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায়  জলবায়ু সংকট ও করণীয় সন্ধানে তরুণদের সুপারিশমালা চুড়ান্তকরণ শীর্ষক   যুব কপ/২৩ এর  আঞ্চলিক কর্মশালা মঙ্গলবার (২৯ আগষ্ট) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।

 উপজেলা পরিষদ হল রুমে একশনএইড বাংলাদেশের আয়োজনে   অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, যুবক মোমিনুর রহমান প্রমুখ।
 একশন এইডের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোসলেহ উদ্দিন লস্করের পরিচালনায় দিন ব্যাপী অনুষ্ঠানে জেলার সকল উপজেলার বিভিন্ন যুব সংগঠনের ৬০ জন যুবক ও যুবতী অংশ গ্রহণ করেন এবং দলীয় আলোচনাশেষে সুপারিশমালা চুড়ান্তকরণ করেন।

 বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে দেশ গঠনে যুবদের ভূমিকা তুলে ধরে বলেন যুবকরা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করতে পারে। শ্যামনগর উপজেলা দুর্যোগপূর্ণ এরিয়া হওয়ায় যুবকরা সবসময় উপজেলা প্রশাসনের পাশে থেকে কাজ করে যায়। তিনি বলেন আমি বিশ্বাস করি প্রতিটি ইউনিয়নের  যুবকরা পারে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান, শিক্ষক রনজিৎ বর্মন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল ইমরান।


Tag
আরও খবর