চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

মির্জাগঞ্জে শিক্ষা অফিসের হিসাবরক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের দুর্নীতির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মোঃ জাকির হোসেন'র বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ব্যাপক অনিয়ম, ঘুষ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষক-কর্মচারীদের সাথে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।


তাকে চাহিদা মতো ঘুষের টাকা দিতে না পারলে শিক্ষকদের কপালে জোটে গালিগালাজ, দুর্ব্যবহার, অশালীন মন্তব্য ও হুমকি। হিসাবরক্ষক জাকির হোসেন শিক্ষকদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বলে জানান ভুক্তভোগী শিক্ষকরা । 



এ ব্যাপারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষকরা সম্মিলিত ভাবে গত ১৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এবং গত ১৭ আগস্ট বরিশাল অঞ্চলের উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জাকির হোসেন উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামের মোঃ আশ্রাব আলী বেপারির ছেলে। 



লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ২০১৮ সালের জানুয়ারি মাসে মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অফিস সহকারি (কাম ডাটা এন্ট্রি অপারেটর) পদে যোগদান করে। পরবর্তীতে হিসাবরক্ষক পদে পদোন্নতি পায়। এরপর থেকেই তার ঘুষ ও দুর্নীতির অত্যাচারে উপজেলার মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষকেরা অতিষ্ঠ। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হওয়া ছাড়াও হিসাবরক্ষক জাকিরের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) রয়েছে প্রায় ৩১,০০,০০০/-(একত্রিশ লক্ষ) টাকা এবং নামে বেনামে বিভিন্ন ব্যাংকের একাউন্টে রয়েছে কোটি কোটি টাকা। সম্প্রতি হিসাব রক্ষক মোঃ জাকির হোসেন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) কর্তৃক এসএমএজি এর আওতায় পাঁচ লক্ষ টাকা পাইয়ে দেয়ার জন্য সুবিধাভোগী প্রতি প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন। বিনামূ‌েল্য বই বিতরণের জন্য পরিবহন খরচ বাবদ প্রতি প্রতিষ্ঠানের জন্য সরকারি অর্থ বরাদ্দ থাকলেও তা ২০১৭ সাল থেকে হিসাব রক্ষক জাকির হোসেন কোন প্রতিষ্ঠানকে না দিয়ে নিজে আত্মসাৎ করেছে। এমনকি বই বিতরণের সময় প্রতি প্রতিষ্ঠান থেকে কুলি খরচ বাবদ ১-৩ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। প্রতি শিক্ষার্থীর ইউনিক আইডি বাবদ ৩০ টাকা হারে সরকারি অর্থ বরাদ্দ থাকলেও তিনি তা কোন প্রতিষ্ঠানকে না দিয়ে নিজে আত্মসাৎ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য বরাদ্দের তালিকার হার্ডকপি তার আফিসে জমা নেওয়ার সময় তাকে প্রতি শিক্ষার্থী বাবদ ৫০ টাকা হারে ঘুষ দিতে হয়। এছাড়াও তিনি জাতীয় কারিকুলামের রুপরেখা সহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষনের সময় শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা থেকে প্রকাশ্যে ৩-৫শ টাকা হারে ঘুষ গ্রহন করে এবং বিভিন্ন স্কুলের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীকে শিক্ষক দেখিয়ে প্রশিক্ষনের জন্য বরাদ্দের টাকা আত্মসাৎ করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সময় প্রিজাইডিং কর্মকর্তার সম্মানী সহ অফিসের বিভিন্ন খরচের নামে প্রতি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জোর পূর্বক আদায় করেন। 

অভিযোগে আরো উল্লেখ করা হয়, উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্নে বিশাল দুইতলা বিশিষ্ট অট্টালিকা রয়েছে জাকিরের। পটুয়াখালী জেলা শহরে রয়েছে জমি, বিভিন্ন বিভাগ ও জেলায় তার একাধিক জমি, ফ্লাট, বাড়ি ও গাড়ি রয়েছে। সে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহায়তায় প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার নিয়োগের প্রশ্ন ফাঁস করে মেধা তালিকায় প্রথম বানিয়ে নিয়োগ পাইয়ে দেয়া বাবদ ১৫ থেকে ২০ লক্ষ টাকা, সহ-প্রধান শিক্ষক/সহ-সুপার নিয়োগের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা, ল্যাব এসিস্ট্যান্ট ও অফিস সহকারী নিয়োগে ৮ থেকে ১০ লক্ষ টাকা এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৭ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে জাকির। এছাড়াও শিক্ষকদের নতুন এমপিও ভুক্তির জন্য, যে কোন সংশোধনীর জন্য, বি.এড স্কেলের জন্য ও উচ্চতর স্কেলের অনলাইনে আবেদন ফরোয়ার্ড করতে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হিসাব রক্ষক জাকির হোসেন ঘুষ নিয়ে থাকে। এসব ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবির কে জানালে তিনি মোঃ জাকির হোসেনকে ম্যানেজ করার পরামর্শ দেন। হিসাবরক্ষক জাকির হোসেন

বিভিন্ন উপায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিজ উপজেলায় প্রায় ০৬ বৎসর যাবত ঘুষ ও নিয়োগে বাণিজ্য করে যাচ্ছে। চাকুরী হারানো কিংবা বিভিন্ন হয়রানির ভয়ে কোন শিক্ষক বা কর্মচারী তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। জাতি গড়ার কারিগররা তার কাছে জিম্মি হয়ে আছে। উপজেলার শিক্ষকদের কাছে তিনি "টাকা খেকো জাকির" নামে পরিচিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবীর এর প্রত্যক্ষ ও পরোক্ষ সহোযোগিতায় অভিযুক্ত হিসাবরক্ষক জাকির লাগামহীন ভাবে এসব ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে বলা হয়। 

এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেনের মুঠোফোন কল করলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে, তার বসের (উপজেলা শিক্ষা কর্মকর্তা) সাথে কথা বলতে বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল কবীর বলেন, যে কোন অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া উচিত।  

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, সরেজমিনে উপস্থিত হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযোগের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও খবর






deshchitro-69f4cf9745790-010526100647.webp
নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

১ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে