গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু

কুতুবদিয়ায় বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান

কক্সবাজারের কুতুবদিয়ায়  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যুতের মিটার প্রদানে গ্রাহকের নিকট অতিরিক্ত টাকা দাবী ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ আগস্ট ) দুদকের কক্সবাজার জেলার এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়ায় গ্রাহক  হতে মিটার সংযোগ প্রদানের ক্ষেত্রে রশিদ প্রদান ব্যতীত টাকা নগদে গ্রহণ করা হয়। উক্ত অফিসে কোন সিটিজেন চার্টার না থাকায় জনসাধারণ উক্ত অফিসের সেবা সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য জানতে পারছে না বিধায় গ্রাহকেরা নানাবিধভাবে হয়রানি হচ্ছে।অভিযানকালে উক্ত কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া যায় এবং আগত ভুক্তভোগী কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্য গ্রহণ করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এনফোর্সমেন্ট টিম উপরোক্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অফিসের আবাসিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেন। তারা অতিদ্রুত সংশ্লিষ্ট অফিসে সিটিজেন চার্টার লাগানোসহ সংশ্লিষ্ট রশিদ ও রেকর্ডপত্র টিমকে সরবরাহ এবং গ্রাহক হয়রানি রোধে উপযুক্ত পদক্ষেপ নিবেেন মর্মে আশ্বস্ত করেন।

অন্যদিকে, দুদক এনফোর্সমেন্ট টিম কাগজপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট যথাসময়ে কমিশনের কাছে পাঠাবে বলেও জানা গেছে।

Tag
আরও খবর