বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি; পেকুয়ায় আবারো বন্যার শঙ্কা

আবারো বন্যার পানিতে নিমজ্জিত হতে পারে কক্সবাজারের পেকুয়া। একুশ দিনের মাথায় ফের বন্যার শঙ্কায় ভুগছেন পেকুয়াবাসী। গেলো ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবারো বন্যার পানিতে ডুবতে হবে সদর ইউনিয়নের অন্তত পঞ্চাশ হাজার মানুষকে। ২০দিন আগের বন্যায় পানিবন্দি হয়েছিল উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ। এখনো সেই ক্ষত শুকায়নি। সেবারের বন্যায় ক্ষতি হয়েছিল প্রায় ২৯ কোটি টাকার। স্থানীয়দের দাবি বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় দূর্দশায় পড়তে হচ্ছে তাদের। কতৃপক্ষের গাফিলতির কারণে ভারি বর্ষন ও পাহাড়ি ঢলের পানি ভাঙা বাঁধ দিয়ে প্রবেশ করছে লোকালয়ে।


সকালে সরেজমিন দেখা যায়, সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা ফাসের গুদাম পয়েন্টে প্রায় দেড় চেইন ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। গত দুইদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সৈকতপাড়া, মুরারপাড়া,পুর্ব মেহেরনামাসহ আরো কয়েকটি গ্রাম আংশিক প্লাবিত হয়েছে। স্থানীয়রা বালির বস্তা দিয়ে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে।


এদিকে খবর পেয়ে দুপুরের দিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ভাঙা বাঁধ পয়েন্ট পরিদর্শন করেছেন।

তিনি বলেন,কি করব ভেবে পাচ্ছিনা। ভাঙা অংশ দিয়ে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে খুব দ্রুত সময়ে পেকুয়া সদর প্লাবিত হবে। পাউবো কতৃপক্ষের সাথে কথা বলেছি।


জানাগেছে, গেল বন্যায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে তিনটি পয়েন্টে পানি প্রবেশ করেছে। পাউবো কতৃপক্ষ জরুরী ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কার করতে উদ্যোগের আশ্বাস দিয়েছিলে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষের উদাসীনতার কারণে ফের বন্যার কবলে পড়তে হয়েছে পেকুয়াবাসীকে।


উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,বার বার পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে যোগাযোগ করেছি। তাদের কোন সাড়া পায়নি। তাদের অবহেলার কারণে আমরা কষ্ট পাচ্ছি।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১০ ঘন্টা ২৪ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

২১ ঘন্টা ১৭ মিনিট আগে