কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আধা কেজি সোনা জব্দ , এক যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আধা কেজি সোনা জব্দ , এক যাত্রী আটক





চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা  এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় আধা কেজি সোনা উদ্ধার  করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করে মোঃ রেজাউল করিম নামে  এক যাত্রীকে  আটক করা হয়। আটক রেজাউল করিম  কক্সবাজারের মহেশখালীর আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিণ্ড ও ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।

আটক রেজাউলের বিরুদ্ধে  পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।

আরও খবর