যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

নতুন বই ছাপাতে এবার কোনো সংকট নেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2023 08:32:56 am

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে এবার কোনো ধরনের সংকট কিংবা সমস্যা নেই।


শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। সেসব কমিটিতে এসব টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথা সময়ে সব বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং জানুয়ারির ১ তারিখে আমরা বই উৎসব করতে পারব।


সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ কী ধরনের উদ্যোগ নিয়েছে কিংবা নেবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রতিকূলতা মূলত সব জায়গায় আছে। আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সঙ্গে একটানা গত প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করে আসছে। তার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দেশের মান-মর্যাদা বাড়ানো, প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নত হয়েছি এবং আমরা একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি। এখন আমাদের উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।


মন্ত্রী বলেন, আমাদের সংগঠন তৃণমূল থেকে খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিৎ। কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কিংবা নির্বাচনের ফলাফলের ওপর কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।


দীপু মনি বলেন, দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকেও উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে। সারা দেশেই এই কাজ চলমান। এখন নির্বাচন আরও ঘনিয়ে আসছে, তাই এই ধরনের ছোটখাটো দ্বন্দ্ব নিরসনে আওয়ামী লীগ সচেষ্ট।


এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।


আরও খবর