উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গারা


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা।


শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল। এর আগে, বৃহস্পতিবার ভোরে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।


আটককৃত হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প-১১ এর হোছেনের ছেলে রাজা ওরফে মো. নুর, একই ক্যাম্পের নুরুল হকের ছেলে আব্দুর রহমান এবং মিয়ানমারের মংডুর মন্নিপাড়া এলাকার খায়রুল হকের ছেলে সামছুল হক।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ডিএনসির একটি টিম পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি।


তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Tag
আরও খবর