কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুন (২৩)কে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।এ ঘটনার পর থেকে স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছে।


শুক্রবার (২৫আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত স্ত্রী টেকনাফ ২৫নং ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।


তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যাই। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

Tag
আরও খবর