মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ কৃষক নিহত


বানিয়াচঙ্গে বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন। তারা হলেন ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর বন্দের বাড়ী গ্রামের মৃত খতিব উল্লা ওরফে আব্দুল বারিক উল্লার পুত্র আব্দুল করিম (৬০) ও মৃত তাঁরা উল্লার পুত্র নুর উদ্দিন (৪৫)।


জানা যায়,  শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাইদ্যার বিল সংলগ্ন পিঠে বাড়ী নামক হাওরে তারা বজ্রপাতে মারা যান। 


এলাকাবাসী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, তারা দু’জন ধানের জমিতে সার ছিটানোর জন্য সকালে হাওরে গিয়েছিলেন।


সকাল সাড়ে ৯টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। ওইসময় তারা বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ছুটে যান।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার  দাশ গণমাধ্যমকে বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান।


জানা যায়, নিহত দু’জন গরীব কৃষক। নিহত আব্দুল করিমের স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ে। এছাড়া নুর উদ্দিনের স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকী সবাই শিশু।


বজ্রপাতে নিহত হওয়ার ফলে দু’টি পরিবার অসহায় হয়ে পড়েছে। পরিবার দু’টির সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে এবং এলাকার সবাই শোকে কাতর হয়ে পড়েছেন।


এ রিপোর্ট লেখার সময় বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর